আলেম-আলেমা শর্ট কোর্স : চার বছর মেয়াদী ইলমী সফর
দ্বীনি ইলম অর্জনের আদর্শ মাধ্যম
দ্বীনী ইলম অর্জনের জন্য প্রয়োজন অদম্য সদিচ্ছা এবং সঠিক দিকনির্দেশনা। দীর্ঘ মেয়াদী আলেম কোর্সে প্রবেশের আগে নিজের ভিত্তি মজবুত করতে এবং ইলমের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করতে আমাদের এই ‘আলেম-আলেমা শর্ট‘ কোর্সটি একটি আদর্শ মাধ্যম।
ভর্তি ফি : ১০০০ টাকা
মাসিক ফি: ১০০০ টাকা
কোর্সের লক্ষ ও উদ্দেশ্য
কুরআন ও সুন্নাহর ভাষা সরাসরি বোঝার যোগ্যতা অর্জন।
শুদ্ধভাবে ইবাদত পালনের প্রয়োজনীয় ফিকহী জ্ঞান লাভ।
আরবি সাহিত্য ও ব্যাকরণের মজবুত ভিত্তি গঠন।
সতর্কতা ও বিনম্র ঘোষণা
এই কোর্সটি সম্পন্ন করলেই কেউ “মুফতি” বা “ফতোয়া প্রদানের অধিকারী” হবেন না। বরং এটি আপনার মাঝে ইলমের প্রকৃত পিপাসা তৈরি করবে এবং বড় বড় কিতাব পড়ার যোগ্যতা ও ভিত্তি গড়ে দেবে, ইনশাআল্লাহ।
আলেম আলেমা শর্ট কোর্সের ৪ বছরের রূপরেখা
সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন
এই কোর্সটি কি একদম শুরু থেকে শেখানো হবে?
জি, যারা ইসলামের প্রতি আগ্রহী বাট পর্যাপ্ত সময় না থাকার কারণে সাহস পাচ্ছেন না, তাদের জন্য অনলাইন ভিত্তিক একটি সাজানো সিলেবাস যাতে আপনিও সহজে ইলমের মাঠে আরোহন করতে পারেন ইনশা আল্লাহ।
কোনো ক্লাস মিস করলে কি পরে দেখার সুযোগ আছে?
জি, প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও আমাদের গ্রুপে বা পোর্টালে দেওয়া হবে, যা আপনি সুবিধামতো সময়ে দেখে নিতে পারবেন।
ক্লাসগুলো কি সরাসরি (Live) হবে নাকি ভিডিও দেওয়া হবে?
প্রতিটি ক্লাস অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে সরাসরি জুম (Zoom) বা গুগল মিটে লাইভ নেওয়া হবে।
মহিলাদের জন্য কি আলাদা ক্লাসের ব্যবস্থা আছে?
জি, আমাদের মাদ্রাসায় পুরুষ এবং মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যাচে ক্লাস নেওয়া হয়।
এই কোর্সের পেমেন্ট পদ্ধতি কী?
আপনি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে খুব সহজেই কোর্সের ফি জমা দিতে পারবেন।